রোববার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই সেটি বরাদ্দ দেয়া সম্ভব নয়।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার সহযোগিতায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তি দায়িত্বে থাকবেন না।”
সরকারি দলের কার্যক্রম স্থগিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই আমার বক্তব্য হিসেবে গণ্য হবে।”
প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।