জামায়াত নিয়ে মার্কিন কূটনীতিকের মন্তব্য: ‘বন্ধু হতে চাই’—ওয়াশিংটন পোস্টে অডিও প্রতিবেদন

প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে আগ্রহী হতে পারে—এমন মন্তব্যের একটি অডিও উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকায় কর্মরত এক কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন এবং ইসলামপন্থী দলগুলোর সম্ভাব্য উত্থান নিয়ে আলোচনা করেন।

অডিওতে তাকে বলতে শোনা যায়, আগামী নির্বাচনে জামায়াত তাদের অতীত ইতিহাসের তুলনায় বড় অর্জন করতে পারে। এমন বাস্তবতায় তিনি জামায়াতের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার আগ্রহের কথা জানান এবং বলেন—যুক্তরাষ্ট্র চাইতে পারে তারা “বন্ধু” হোক।

প্রতিবেদন অনুযায়ী, আলাপে ছাত্রশিবিরের নেতাদের মিডিয়ায় আনার বিষয়েও প্রশ্ন ওঠে। কূটনীতিক জানতে চান—শিবির নেতারা টকশো বা টিভি অনুষ্ঠানে আসবেন কি না।

এছাড়া শরীয়াহ আইন চালুর আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠলে কূটনীতিক বলেন, জামায়াত এমন পদক্ষেপ নেবে না বলেই তিনি মনে করেন। তবে যদি বাংলাদেশে নারীর কর্মক্ষেত্রে বড় বাধা বা শরীয়াহ আইন কার্যকর হয়, তাহলে যুক্তরাষ্ট্র বাণিজ্য ও পোশাকখাতে কড়া পদক্ষেপ নিতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

তিনি আরও বলেন, জামায়াত ছাড়াও হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

error: Content is protected !!