জামায়াত সমাবেশের ভিডিও ‘তারেক বসন্ত’ লিখে আবিদের পোস্ট— হাস্যরসের ঝড় সামাজিক মাধ্যমে

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সমাবেশের একটি ভিডিও তিনি নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শেয়ার করেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল— ‘তারেক বসন্ত’।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত প্রায় ৮টার দিকে পোস্টটি করা হয়। সংশ্লিষ্ট ভিডিও ও স্ক্রিনশটে দেখা যায়, যশোরে অনুষ্ঠিত জামায়াত আমিরের সমাবেশের একাধিক দৃশ্য সেখানে সংযুক্ত ছিল। তবে পোস্টটি দেওয়ার প্রায় এক ঘণ্টা পর, রাত সোয়া ৯টার দিকে তিনি ওই পোস্টে সংশোধনী আনেন।

পরবর্তীতে আবিদুল ইসলাম খান পোস্টের কমেন্টে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, ভিডিওটি পূর্বে একটি সংবাদমাধ্যমের (৭১ টিভি) সূত্র থেকে সংরক্ষণ করা হয়েছিল এবং পরে তা সংশোধন করা হয়েছে। কমেন্টে তিনি লেখেন,
“পূর্বের ভিডিওটি ৭১ টিভি থেকে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে কারেকশন করা হয়েছে। দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ধরনের প্রচার দুঃখজনক।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে বিভ্রান্তিকর পোস্ট হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে অনিচ্ছাকৃত ভুল বলেও মন্তব্য করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

error: Content is protected !!