জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রিপোর্টার: সাদিকুর রহমান
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর” বলাটা গুরুতর অসৌজন্যতার শামিল। শনিবার (১৮ অক্টোবর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই কথা উল্লেখ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না।”

তিনি আরও যোগ করেন, “কেউ যদি এমন আচরণ করে, তবে জাতি তাদের ক্ষমা করবে না। আমরা সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।”

এছাড়া, জামায়াত আমিরের এই মন্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!