মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গণঅধিকার পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখা।
সম্প্রতি অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সংগঠনের নেতা ইব্রাহিম খলিল, কামরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অ্যাডভোকেট জামিলুর রশিদ খান শুভেচ্ছা জানানোর জন্য গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।