টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে দুইজনের মৃত্যু

মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি | দেশ এডিশন
প্রকাশ: ৩ দিন আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে টাঙ্গাইলে এক নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল–এর নির্বাচনী মিছিলে। বেলা ১২টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিল চলাকালে হঠাৎ করে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। একই সময় আরেকজন অংশগ্রহণকারী স্ট্রোকজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হন। পরে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

মৃতদের একজনের বাড়ি ছিলিমপুর এলাকায় এবং অপরজনের বাড়ি চর পাকুল্যা গ্রামে বলে স্থানীয়ভাবে জানা গেছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ শারীরিক অসুস্থতার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

error: Content is protected !!