আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নারী প্রার্থী আইনিন নাহার নিপার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানির পর সব দিক বিবেচনায় কমিশন তার মনোনয়ন বৈধ বলে সিদ্ধান্ত দেয়। ফলে নির্বাচনে অংশগ্রহণে তার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকল না।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে ঘাটাইল এলাকায় তার সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা গেছে। তারা মনে করছেন, নির্বাচনী প্রতিযোগিতায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় আইনিন নাহার নিপা বলেন,
“আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। ন্যায়বিচারের মাধ্যমে আমার মনোনয়ন বৈধ হওয়ায় আনন্দিত। ঘাটাইলের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চাই।”