দেশজুড়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ডিপো থেকে তেল সরবরাহের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ আরও স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে। এর আগে এই কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলত।
শনিবার (২৮ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও ধারাবাহিক রাখতে এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে জ্বালানি পরিবহন ও বিতরণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং পাম্পগুলোতে সরবরাহ ব্যবস্থাপনা সহজ হবে।