ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি জীবনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘মহল্লা’

বিনোদন প্রতিবেদক │ দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবর্তনশীল জীবনের গল্প নিয়ে বৈশাখী টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’। নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান, আর রচনা করেছেন বিদ্যুৎ রায়

নাটকটি প্রতি শনিবার, রবিবার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে বৈশাখী টিভিতে।

পুরান ঢাকার বাহ্যিক রূপ সময়ের সঙ্গে বদলে গেলেও, তার ঐতিহ্য ও সামাজিক সংস্কৃতি এখনো জীবন্ত—এই বিষয়টিকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। পুরান ঢাকায় স্থানীয়দের পাশাপাশি বহিরাগতদের আগমন একদিকে যেমন জীবনধারায় নতুন মাত্রা এনেছে, অন্যদিকে জন্ম দিয়েছে সামাজিক টানাপোড়েনেরও।

নির্মাতা ফরিদুল হাসান বলেন, “‘মহল্লা’ একটি মহল্লার ভালো-মন্দ, সুখ-দুঃখ আর হাসি-কান্নার গল্প। ব্যস্ত নগর জীবনে আমাদের আশেপাশে যে ছোট-বড় নানা ঘটনা ঘটে, সেগুলোকে আমি দর্শকের সামনে হাস্যরসের ছোঁয়ায় উপস্থাপন করার চেষ্টা করেছি।”

নাটকটির অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন কয়েকজন জনপ্রিয় মুখ, যারা পুরান ঢাকার প্রাণবন্ত চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন ছোট পর্দায়।

error: Content is protected !!