ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯-৩০ এপ্রিল

অ্যাডভোকেট মোঃ রিয়াজ খান | দেশ এডিশন:
প্রকাশ: ৪ minutes ago

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ও ৩০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন। রোববার (২৯ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির প্রধান ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, জমা এবং গ্রহণ করা হবে। ৮ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

এছাড়া ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং একই দিন চূড়ান্ত প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে যে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

error: Content is protected !!