আজ সুরভী, কাল আপনি—মীর স্নিগ্ধর মন্তব্য

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী অভিযোগ করে বলেন, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে পাঠানো হয়েছে। তিনি আরও দাবি করেন, মামলায় চারজন আসামি থাকলেও শুধুমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়েছে।
রিমান্ড আদেশের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, এই মামলা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, আগামীকালের মধ্যেই উচ্চ আদালতে রিভিশন আবেদন করা হবে এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।

এদিকে জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি—অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই সবাই বুঝতে পারবেন।” তিনি আরও দাবি করেন, একজন ১৭ বছরের কিশোরীকে আদালতে ২১ বছর বয়স দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে, যা গুরুতর প্রশ্নের জন্ম দেয়।

এ ঘটনায় মানবাধিকার ও আইনি প্রক্রিয়া নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি এখন সবার নজরে।

error: Content is protected !!