তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৯ minutes ago

চৈত্রসংক্রান্তি উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আগামী ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পার্বত্য এলাকার জনগণের অন্যতম ঐতিহ্যবাহী এই উৎসব উপলক্ষে সংশ্লিষ্ট তিন জেলায় দিনটি সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চৈত্রসংক্রান্তি পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। এ সময় নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

দেশজুড়ে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন – Desh Edition
https://deshedition.com

error: Content is protected !!