তুরাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার │ আলী হোসেন (শ্যামল):
প্রকাশ: ১ মাস আগে

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে জান্নাতুল ফেরদৌস নামে এক তরুণী পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে তুরাগের নলভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চকগদাধর গ্রামের আব্দুল আজিজ ও সুফিয়া খাতুনের মেয়ে। তিনি তুরাগের নলভোগ এলাকাতেই বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জান্নাতুল ফেরদৌস একটি নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ইট এসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!