তেঁতুলিয়ায় ইউএনও’র রাতে মোবাইল কোর্ট, অবৈধ ডিজেল উদ্ধার

আবু বক্কর সিদ্দিক, তেঁতুলিয়া:
প্রকাশ: ২ ঘন্টা আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুদ করা প্রায় ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার গভীর রাতে উপজেলার রনচন্ডী এলাকায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিন খসরু এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

error: Content is protected !!