তেঁতুলিয়ায় ভাঙচুর মামলায় চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— তেঁতুলিয়া উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. আশরাফুল ইসলাম (৩৭) এবং কৃষকলীগ নেতা আশরাফ আলী (৪৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল উপজেলার কাজিগছ গ্রামে চেয়ারম্যান আশরাফুল ইসলামের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের উপজেলা পরিষদ নির্বাচনের সময় তেঁতুলিয়ার মাঝিপাড়া স্কুল ভোটকেন্দরের ভেতরে ব্যালট পেপারে সিল মারা অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।

পরে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাংলাবান্ধা ইউনিয়নের সিপাহি পাড়া বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া একই ঘটনায় কৃষকলীগ নেতা আশরাফ আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

error: Content is protected !!