রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধকে কেন্দ্র করে সংঘটিত একটি ঘটনার পর পেট্রোল পাম্পের কর্মচারী রিপন সাহা মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হোসেন সুজন এবং তার প্রাইভেট কারের চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।