ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে দায়িত্বশীল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোতায়েন করছে। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে তারা ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি কার্যকর করার জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় প্রতিটি উপজেলা ও থানায় দুইজন ম্যাজিস্ট্রেট রাখা হবে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তপশিল ঘোষণা করেন। ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।