ত্রিশালে জনস্বার্থে প্রশাসনের অভিযান প্রশংসিত

আবু সাইদ স্টাফ রিপোর্টার ত্রিশাল উপজেলা
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আজও ত্রিশাল উপজেলায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চলমান রয়েছে। অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ দোকান/স্থাপনা উচ্ছেদ, যানজট নিয়ন্ত্রণ এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, জনস্বার্থে এমন নিয়মিত প্রশাসনিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক ভোগান্তি কমাতে ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

error: Content is protected !!