বেসরকারিভাবে বিজয়ী হাফেজ রাশেদুল ইসলাম

জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশ: ১১ ঘন্টা আগে

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১,৩০,৯৮৯ ভোট পেয়ে দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭,৫২১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬০,৩৯৭ ভোট।

বেসরকারি ফলাফল অনুযায়ী, উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন হাফেজ রাশেদুল ইসলাম। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হলে বিষয়টি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

error: Content is protected !!