দাম বাড়ার চাপে সাধারণ মানুষ, স্বস্তির প্রত্যাশায় বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক | দেশ এডিশন:
প্রকাশ: ৪০ minutes ago

সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, জ্বালানি বাজারে অস্থিরতা, পণ্যমূল্য বৃদ্ধি এবং শেয়ারবাজারের ওঠানামা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ছে।

এর ফলে অনেক উন্নয়নশীল দেশ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণ এবং সাধারণ মানুষের ওপর প্রভাব কমাতে বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি বিবেচনা করছে বলে জানা গেছে।

অর্থনীতি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর প্রভাব কয়েক মাস থেকে আরও দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ ও বাজার স্থিতিশীল হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশগুলোকে সতর্ক পরিকল্পনা ও সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

error: Content is protected !!