দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনসহ সংস্থাটির সব কমিশনার পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করেন এবং অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বের হয়ে যান।
তবে পদত্যাগের পেছনের নির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে পরবর্তী ঘোষণা বা প্রজ্ঞাপনের অপেক্ষা রয়েছে।
এদিকে, কমিশনের নতুন নেতৃত্ব কবে এবং কীভাবে নিয়োগ দেওয়া হবে—সে বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দেশের দুর্নীতি দমন কার্যক্রমে এ পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও আপডেট পেতে চোখ রাখুন দেশ