যমুনা টেলিভিশনের টকশো উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল-এর বিতর্কিত আচরণের বিরুদ্ধে দেশের জনপ্রিয় তিন সাংবাদিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ইলিয়াছ হোসাইন, কনক সারোয়ার ও পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিকোলের টকশো এবং তার আচরণের নিন্দা জানিয়েছেন। সাংবাদিক ইলিয়াছ হোসাইন লেখেন, “নিকোলের মতো দেশ প্রেমিকার ব্যাপারে একটু সতর্ক থাকুন! এসব টকশো আওয়ামী পুনর্বাসনের বাহানা।” তিনি নিকোলের সঙ্গে ব্যারিষ্টার এএসএম শাহারিয়ার কবিরের বাকবিতণ্ডার ভিডিও শেয়ার করেন, যেখানে নিকোল উগ্রভাবে শেখ মুজিবের পক্ষে কথা বলেন।
ভিডিওতে দেখা যায়, নিকোল অতিথি ব্যারিষ্টারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। সাংবাদিক পিনাকী ভট্টাচার্য লিখেছেন, “উপস্থাপিকা নিকোল রেড লাইন ক্রস করেছেন। এমন ধৃষ্টতা ক্ষমার অযোগ্য।” এর আগে নিকোলের বিতর্কিত টকশো নিয়ে পিনাকী ইতিমধ্যেই অভিযোগ করেছিলেন।
তিন সাংবাদিক অভিযোগ করেন, নিকোলের টকশোতে কৌশলে আওয়ামী লীগ পক্ষে বক্তব্য উপস্থাপন করা হয়। জুলাই আন্দোলনের সময় নিকোল আন্দোলনকারীদের পক্ষে কান্না দেখিয়েছিলেন, কিন্তু পরে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক নেতাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিযোগও রয়েছে।
নিকোলের টকশোতে নিয়মিত আমন্ত্রিত অতিথি হিসেবে চিহ্নিত আওয়ামী দোসর এবং ভারতীয় চর মাসুদ কামাল উপস্থিত থাকেন। তার মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে। পাশাপাশি আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নিকোল উস্কানিমূলক প্রশ্ন করেন বলে অভিযোগ তোলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করছেন। দেশের জনপ্রিয় তিন সাংবাদিকও একই দাবিতে এগিয়েছেন।