ঈদের আগে শেষ কর্মদিবস আজ, টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি-বেসরকারি অফিস

দেশ এডিশন | স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ৩৯ minutes ago

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (সোমবার) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদ ছুটি। একই সঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ছুটি কার্যকর হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ একদিনের অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় রেখে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে ১৭ মার্চ পবিত্র লাইলাতুল কদরের সরকারি ছুটি এবং ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এবার দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে এই ছুটি ঘোষণা করা হয়েছে এবং এ সময়ে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অধিকাংশ অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, অগ্নিনির্বাপণ, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সংশ্লিষ্ট সেবাও চালু থাকবে যাতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত না হয়।

error: Content is protected !!