নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে পোরশা উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. মকিম (৩৬) পারিবারিক বিরোধের একপর্যায়ে তার স্ত্রী মর্জিনা খাতুন (২৮)-কে আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে একই দিন দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে অভিযুক্ত স্বামী মো. মকিমকে আটক করে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।