দৌলতখানে জামায়াতের সমাবেশে ছাত্রশিবিরের প্রতীকী শপথ

মাওঃ মোঃ আল ইমরান বোরহানউদ্দিন, ভোলা
প্রকাশ: ২ দিন আগে

ভোলা জেলার দৌলতখান উপজেলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রতীকী ‘কাফন মিছিল’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার (আজ) বিকেল প্রায় ৪টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘জুলাই যুদ্ধের স্মরণ’ উল্লেখ করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাদা কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল তাদের আদর্শিক অঙ্গীকার ও আত্মত্যাগের প্রতীকী প্রকাশ।
মিছিলে অংশ নেওয়া কয়েকজন বক্তা দাবি করেন, তারা “জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন” এবং “নিজেদের বিশ্বাসের বাংলাদেশ প্রতিষ্ঠা”র প্রত্যয়ে এ কর্মসূচিতে নেমেছেন। সমাবেশে কিছু বক্তব্যে ভোটকেন্দ্র ঘিরে কঠোর অবস্থানের ইঙ্গিতও শোনা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মোঃ আল ইমরান বলেন, এটি ভয় দেখানোর জন্য নয়, বরং “আদর্শিক প্রতিজ্ঞার প্রতীক” হিসেবে কাফন পরিধান করা হয়েছে। তবে নির্বাচন ঘিরে উত্তেজনাপূর্ণ কোনো পরিস্থিতি যেন না তৈরি হয়—এমন প্রত্যাশাও জানান কয়েকজন সচেতন নাগরিক।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত থাকলেও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এলাকায় সতর্ক নজরদারি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

error: Content is protected !!