দৌলতপুরে ট্রাক প্রতীকের প্রার্থী ইলিয়াছ হোসাইন

দেশ এডিশন | রাজনৈতিক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন মানিকগঞ্জ-১ আসনের গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন।

গণসংযোগকালে তিনি খলসী ইউনিয়নের বিভিন্ন বাজারে ঘুরে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার সার্বিক সমস্যা, উন্নয়ন এবং জনসাধারণের প্রত্যাশা সম্পর্কে সরাসরি মতামত শোনেন।

মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন, গণঅধিকার পরিষদ মানুষের অধিকারের রাজনীতি করে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন—ভোট প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত অধিকার; কোনো চাপ বা প্রলোভনে না পড়ে বিবেক অনুযায়ী ভোট দেওয়াই উচিত।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে থেকে ন্যায্য অধিকার আদায় এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন।

গণসংযোগে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের একটি অংশ জানান, এ ধরনের সরাসরি যোগাযোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

error: Content is protected !!