নগরকান্দায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহাদাৎ হোসেন │ দেশ এডিশন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে মরহুম আব্দুল মান্নান ফকিরের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদুর রহমান ফকির। অনুষ্ঠান পরিচালনা করেন পুরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য

উপস্থিত নেতৃবৃন্দ

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এসময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।

শেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

error: Content is protected !!