নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার শপথ গ্রহণ করবেন।

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। একই দিন সন্ধ্যায় বঙ্গভবন-এ শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। ইতোমধ্যে শপথ অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
এমপিদের শপথ গ্রহণ শেষে বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!