দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ভ্রমণপিপাসুদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় কক্সবাজার ট্যুর প্যাকেজ। মাত্র ১৮১৮ টাকা মাসিক কিস্তিতে উপভোগ করা যাবে দুই রাতের কক্সবাজার ভ্রমণ। অফারটি আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এই বিশেষ প্যাকেজের আওতায় থাকছে—
কক্সবাজারে যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ)
Sea Palace Hotel-এ দুই রাতের আবাসন
কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা
সেহরি অথবা ইফতার সুবিধা
ছয় মাসের কিস্তিতে পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ বা ফি নেই
এই অফার উপভোগ করতে ন্যূনতম দুইজনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে। দেশের শীর্ষ ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সহজেই এই প্যাকেজ গ্রহণ করতে পারবেন।
১৫টি জনপ্রিয় হোটেল থেকে পছন্দের সুযোগ
ভ্রমণকারীরা কক্সবাজারের ১৫টি জনপ্রিয় হোটেলের মধ্যে থেকে পছন্দমতো হোটেল বেছে নিতে পারবেন। রুমের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য সমন্বয় হবে। উল্লেখযোগ্য হোটেলগুলোর মধ্যে রয়েছে:
Sea Palace Hotel
Long Beach Hotel
Ocean Paradise Hotel & Resort
Best Western Heritage Hotel
Seagull Hotel
Ramada by Wyndham Cox’s Bazar
Sayeman Beach Resort
“স্মাইলস” সদস্যদের জন্য বাড়তি সুবিধা
নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম Smiles-এর সদস্যরা প্রতি ভ্রমণে পয়েন্ট অর্জন করবেন। নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে পাওয়া যাবে কমপ্লিমেন্টারি টিকিট। এছাড়া অংশগ্রহণকারী বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ ছাড় ও সুবিধাও উপভোগ করা যাবে। নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণ করে সহজেই সদস্য হওয়া সম্ভব। বর্তমানে নভোএয়ার প্রতিদিন কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে কল করুন: ১৩৬০৩
ভিজিট করুন: www.flynovoair.com