নরসিংদী-২ আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান

পলাশ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সাংগঠনিক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
রোববার বিকেলে ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মঈন খান।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার, ছাত্রদল নেতা সজিব ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী নির্বাচনে নরসিংদী-২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

error: Content is protected !!