নলডাঙ্গায় অবৈধভাবে মাটি বিক্রি: প্রশাসনের অভিযানে আটক ৩

সিরাজুল ইসলাম:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি এস্কেভেটর জব্দ করা হয় এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার পিপরুল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

আটককৃতরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার ইমরান আলী, নলডাঙ্গা উপজেলার হোসেন আলী এবং নাটোরের বিপ্লব আলী।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

error: Content is protected !!