নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৭ ঘন্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বৈঠক শেষে রাত আনুমানিক ৮টায় বসুন্ধরা এলাকা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশে রওয়ানা হন তারেক রহমান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় প্রবেশ করেন।
বিএনপির একটি বিশ্বস্ত সূত্র শনিবারই জানিয়েছিল, রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

রাজনৈতিক অঙ্গনে এই ধারাবাহিক বৈঠকগুলো চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!