মানিকগঞ্জ–১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন নির্বাচিত হলে রাস্তা-ঘাট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘিওর বাজার এলাকায় আয়োজিত গণমিছিল ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন তাঁর প্রধান অগ্রাধিকার হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমি একজন কৃষকের সন্তান। কৃষকের সন্তান হিসেবে কৃষকদের দুঃখ-কষ্ট আমি বুঝি। কৃষি কাজের আধুনিক যন্ত্রপাতি, সারসহ প্রয়োজনীয় সব বিষয়ে কৃষকদের পাশে থাকবো।”
গণমিছিল ও গণসংযোগকালে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।