২০২২ সালে বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তার স্বামী আশফাকুর রহমান রবিন, পেশায় বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, পূর্ণিমা ও রবিনের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে— এমনকি বিচ্ছেদের গুঞ্জনও তোলপাড় শুরু করে। তবে এই গুজবের জবাবটা দিলেন ঢাকাই চলচ্চিত্রের এই প্রিয় মুখটি একেবারে ভিন্নভাবে।
পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তিনি এক রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে হাসিমুখে বসে আছেন।
ভক্তদের অনেকে ছবির নিচে মন্তব্য করেছেন— “এটাই সেরা উত্তর,” কেউ লিখেছেন “সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ।” ছবিটি প্রকাশের পর থেকেই গুজবের অবসান ঘটেছে বলে মনে করছেন ভক্তরা।