নোয়াখালীর নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’ বিপিএলে

নোয়াখালী প্রতিনিধি: মোঃ আরিফ হোসেন
প্রকাশ: ৩ মাস আগে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে নতুন একটি দল হিসেবে অংশ নিতে পারে নোয়াখালী এক্সপ্রেস। গত ১১ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে। দলগুলোর সঙ্গে প্রথমবার যুক্ত হয় নোয়াখালী ও ময়মনসিংহ। প্রথমদিকে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড, তবে প্রাথমিক যাচাই–বাছাই ও আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তারা চূড়ান্ত তালিকায় আসতে পারেনি।

গুঞ্জন রয়েছে, আগামী আসরে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে পারে দেশ ট্রাভেলস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ৫ নভেম্বর আগামী পাঁচ বিপিএলের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করে, যেখানে পুরনো দল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস এবং নতুনভাবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

ফ্র্যাঞ্চাইজিদের জন্য পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শর্ত থাকলেও অনেক প্রতিষ্ঠান তা পূরণ করতে পারেনি। এর ফলে সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চলমান গুঞ্জন অনুযায়ী, চট্টগ্রাম রয়্যালসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে যুক্ত হতে পারে দেশ ট্রাভেলসের মালিকানাধীন নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের নিলাম আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকবে।

error: Content is protected !!