নোয়াখালীর সাবেক এমপি কিরণের আয়কর নথি জব্দের আদেশ

মোঃ আরিফ হোসেন | নোয়াখালী সদর উপজেলা
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দুর্নীতির মামলা অনুসন্ধানাধীন থাকা অবস্থায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন

এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনির মিয়া পৃথক দুটি আবেদনের মাধ্যমে সাবেক এমপি কিরণ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে মামুনুর রশীদ কিরণ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করেছে।

দুদক বলেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির শুরু থেকে ২০২৫–২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

error: Content is protected !!