নোয়াখালী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হিমেল আহাম্মেদ, নোয়াখালী
প্রকাশ: ৪ মাস আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর যুবদলের উদ্যোগে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটে গিয়ে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাহিদুর রহমান রাজন

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম

বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারে, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা আরও বলেন, “আওয়ামী সরকার গত ১৭ বছর ধরে বিএনপির কোনো সভা-মিছিল করতে দেয়নি। আজ কোম্পানীগঞ্জে বিএনপি ও যুবদল সেই দমন-পীড়নের প্রতিবাদে এবং ছাত্র-জনতার বিজয়ের স্মরণে আনন্দ র‌্যালি করছে।”

বক্তারা আরও উল্লেখ করেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। গত ১৭ বছর ধরে আওয়ামী শাসনে কোম্পানীগঞ্জের নেতাকর্মীরা হামলা-মামলা, নির্যাতনের শিকার হলেও এতে দলের প্রতি জনসমর্থন আরও বেড়েছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, সাবেক সহ-সভাপতি শওকত হোসেন ছগীর, বিএনপি নেতা ইমাম হোসেন, এবং যুবদলের নেতাদের মধ্যে ছিলেন বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দারসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

error: Content is protected !!