নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন | মাওলানা ফরহাদ হোসাইন আশরাফী
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালী সফর করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান জানান, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবে একদিন নোয়াখালীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি সফরের সম্ভাবনা বেশি বলে জানান তিনি।

তিনি বলেন, সফর উপলক্ষে নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ (CSF) স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছে। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানানো হয়।

মো. শাহজাহান আরও জানান, সফরকে ঘিরে নোয়াখালীতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সার্বিক আয়োজনের কাজ এগিয়ে চলছে।

দলীয় সূত্র মতে, সফর চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সময়সূচি ও বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।

error: Content is protected !!