নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জহিরুল ইসলাম চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এর নিকট মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র গ্রহণ অনুষ্ঠানে নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, চাটখিল উপজেলা সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহা, সোনাইমুড়ী উপজেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ, সেক্রেটারী কামরুল হাসান জিটু, চাটখিল উপজেলা সেক্রেটারী মাওলানা ফখরুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারী হাছান আহমেদসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।