পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তর মিলিতভাবে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হলে ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা।
এই সময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।