পপির ভক্তদের জন্য আসছে সুখবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পপির সর্বশেষ সিনেমা মুক্তি পাচ্ছে

পপির ভক্তদের জন্য এলো সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। সাদেক সিদ্দিকী পরিচালিত এ সিনেমাটি আগামী ১৭ অক্টোবর সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পরিচালক সাদেক সিদ্দিকী গণমাধ্যমকে জানান, “বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে নানা পরিস্থিতি বিবেচনায় এসে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। তবে এবার আর কোনো দ্বিধা নেই—১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে, এটাই চূড়ান্ত।”

উল্লেখ্য, জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তির মধ্য দিয়ে তার ভক্তরা আবারও তাকে বড় পর্দায় দেখতে পাবেন।

  • #deshedition
  • #দেশএডিশন
  • error: Content is protected !!