পলাশ উপজেলা প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নুরনবী সানি
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির–এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া–এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন

এছাড়াও বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আইসিটি সম্পাদক সাব্বির হোসেনসহ অন্যান্যরা।

দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয়।

error: Content is protected !!