পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আজিজুর রহমান শাহীন, উপজেলা প্রতিনিধি, পানছড়ি | দেশ এডিশন
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (আজ) সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল কায়েশ শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন পানছড়ি কমিটির আহ্বায়ক মোঃ ফারুক হোসেন সবুজ।

এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পানছড়ি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নাজমূল হোসেন, যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের নেতা মোঃ শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!