পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি | আজিজুর রহমান শাহীন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

খাগড়াছড়ির পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় ঢোল ও বাঁশির তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পানছড়ি ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে ত্রিপুরা সংসদ হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানছড়ি বাজারের প্রধান সড়ক হয়ে কালি মন্দির মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুবদলের আহ্বায়ক আফসার হোসেনসহ স্থানীয় ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃবৃন্দ।
উৎসবের আয়োজকরা জানান, বৈসু উৎসব শুধু ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্য বহন করে না, এটি পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, মিলন ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

স্থানীয়দের মতে, এমন আয়োজন পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

error: Content is protected !!