পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

আজিজুর রহমান শাহীন, পানছড়ি :
প্রকাশ: ১৩ minutes ago

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তের একটি নির্জন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি মোটরসাইকেল ও এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে আসার পথে এক পর্যায়ে একটি সশস্ত্র দল পরিস্থিতি তৈরি করে। তবে লোগাং জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত টহল দল ঘটনাস্থলে অগ্রসর হওয়ার খবর পেয়ে ওই দলটি দ্রুত সরে যায়।

৩ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

error: Content is protected !!