পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আজিজুর রহমান শাহীন, পানছড়ি উপজেলা:
প্রকাশ: ২ ঘন্টা আগে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিচারণ, দিকনির্দেশনামূলক আলোচনা, উপহার প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু জয় কুমার চাকমা এবং ১নং লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ মোঃ কিরণ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পানছড়ি উপজেলা চেয়ারম্যান ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু চন্দ্রদেব চাকমা।

এ সময় অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের আসন্ন এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, পানছড়ি, খাগড়াছড়ি।

অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক আবেগঘন মুহূর্ত তৈরি করে এবং নবীন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বার্তা হয়ে ওঠে।

error: Content is protected !!