পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে রাঙামাটির কর্মকর্তাদের মতবিনিময় সভা

চাই সুই উ মারমা রাঙামাটি:
প্রকাশ: ১ ঘন্টা আগে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি-এর সঙ্গে রাঙামাটির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ মার্চ ২০২৬ খ্রি.) রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন। মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে আন্তরিকতা ও সহযোগিতা অপরিহার্য।

সভায় উপস্থিত কর্মকর্তারা সরকারের নির্দেশনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

error: Content is protected !!