পিআর বুঝি না, জনগণও বোঝে না’ — রুহুল কবির রিজভী

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না।’ এখন যারা পিআর-পিআর করছেন, তারা দুই বছর বা পাঁচ বছর আগে এসব বলেননি। তাহলে এখন কেন এই বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে?

তিনি বলেন, জনগণ জানে—তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। কিন্তু প্রার্থীকে আগে চিনতে হবে। এলাকার এমপি কে হবে, তা যদি মানুষ না জানে, তাহলে হঠাৎ ঘুম থেকে উঠে দেখবে অচেনা কেউ তাদের প্রার্থী। এটা জনগণের পছন্দের সঙ্গে যায় না। কিছু কিছু দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ভোটব্যবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে—এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, নির্বাচন মানেই গণতন্ত্র নয়—নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি। যেমন একটি গাড়িতে চাকা, ইঞ্জিন সব থাকলেও জ্বালানি ছাড়া চলে না, তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্রও এগিয়ে যেতে পারে না।

সূত্র: দেশ এডিশন

  • #দেশএডিশন
  • error: Content is protected !!