প্রবাসী কর্মীদের জন্য পেনশন ও সঞ্চয় নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

পেনশন ও সঞ্চয় নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরব প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের জন্য স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি চালু করতে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ আর্টিকেল আইভি কনসালটেশন প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি গেজেট

মূলত কর্মীদের গৃহস্থালী সঞ্চয় বাড়ানো এবং প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে এ কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে সৌদি সরকার। ধারণা করা হচ্ছে, শিগগিরই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এ উদ্যোগ।

পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম’ নামের এ প্রকল্পের আওতায় সৌদি নাগরিকদের পাশাপাশি বিদেশি কর্মীরাও অন্তর্ভুক্ত থাকবেন। ফলে প্রবাসীরা তাদের আয়ের একটি অংশ সরাসরি সৌদিতেই সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ পাবেন।

২০২৫ সালের প্রথম প্রান্তিকেই সৌদি আরবের সামাজিক বীমা ব্যবস্থায় নিবন্ধিত কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ২৮ লাখ, যার মধ্যে প্রায় ৭৭ শতাংশই বিদেশি প্রবাসী শ্রমিক

অর্থনীতিবিদদের মতে, নতুন এ কর্মসূচি যেমন প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধি করবে, তেমনি দেশের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাকেও আরও স্থিতিশীল করবে। আইএমএফ বলছে, এই উদ্যোগ সৌদি আরবে অভ্যন্তরীণ সঞ্চয় বাড়াবে এবং বিদেশে অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমাবে।

বাংলাদেশি প্রবাসীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এটি ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিজ দেশে রেমিট্যান্স প্রবাহও সচল রাখতে সহায়তা করবে।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই বিদেশি শ্রমিকরা দেশে পাঠিয়েছেন ১৪৪.২ বিলিয়ন সৌদি রিয়াল, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। গত এক দশকে রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪৩ ট্রিলিয়ন রিয়াল

  • #দেশএডিশন
  • error: Content is protected !!