প্রবাস থেকেও মানবসেবায় আজিজুর রহমানের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রবাসে থেকেও দেশের আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান। তাঁর প্রতিষ্ঠিত ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’-এর মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবকদের নিয়ে সম্প্রতি এক আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের কোষাধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসেনআব্দুল কাদির রাজু

“সুবিধাবঞ্চিত মানুষের জীবনচিত্র বদলে যাচ্ছে”

আলোচনায় বক্তারা বলেন, আজিজুর রহমানের মানবিক দর্শনে সোনাপুর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনচিত্র বদলে যাচ্ছে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে অসংখ্য পরিবার পেয়েছে স্থায়ী ঘর, আর তৃষ্ণার্ত মানুষ পেয়েছে বিশুদ্ধ পানির জন্য ড্রিপ টিউবওয়েল

তারা আরও জানান, বর্তমানে আজিজুর রহমানের নির্দেশনায় সংগঠনের ‘এডুকেশন সাপোর্ট টিম’ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় এবং ‘ক্যান্সার সাপোর্ট টিম’ মরণব্যাধি আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবায় নিরলস কাজ করে যাচ্ছে।

“প্রকৃত মানবতার ফেরিওয়ালা”

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আক্তার হোসেন বলেন,

“আজিজুর রহমান একজন দূরদর্শী সমাজ সংস্কারক। সাত সমুদ্র ওপারে থেকেও যার হৃদয়ে নিজ জন্মভূমির মানুষের আর্তনাদ প্রতিধ্বনি হয়, তিনিই প্রকৃত মানবতার ফেরিওয়ালা। তিনি আমাদের সমাজের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর।”

উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে রুবেল আহমদ, তারেকুল ইসলাম, এখলাছুর রহমান, মহবুব হাসান, মুক্তার হোসেনসহ সংগঠনের একঝাঁক প্রাণচঞ্চল স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আতাউর রহমান স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও আজিজুর রহমানের স্বপ্নকে এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। সভা শেষে আলহাজ্ব আজিজুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!